ঢাকা | বঙ্গাব্দ

সন্ধ্যা থেকেই এলপিজির বাড়তি দাম কার্যকর, কোন সিলিন্ডার এখন কত? 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
সন্ধ্যা থেকেই এলপিজির বাড়তি দাম কার্যকর, কোন সিলিন্ডার এখন কত?  ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি, যা কার্যকর হয়েছে এদিন সন্ধ্যা ৬টা থেকে।

নতুন মূল্য অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা থেকে বেড়ে ৭৩২ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯১০ থেকে বেড়ে ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৩৭ থেকে বেড়ে ২ হাজার ১৩০ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ২৯১ থেকে বেড়ে ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৪৬ থেকে বেড়ে ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৮০১ থেকে বেড়ে ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ১৮৩ থেকে বেড়ে ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮১৯ থেকে বেড়ে ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ২০১ থেকে বেড়ে ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৪৫৬ থেকে বেড়ে ৪ হাজার ৬৬০ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ থেকে বেড়ে ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস কিনতে এখন খরচ হবে ৭৩ টাকা ৬৭ পয়সা। গত মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছে বিইআরসি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কিশোর গ্যাং, ছিনতাই ঠেকাতে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি

কিশোর গ্যাং, ছিনতাই ঠেকাতে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি