ঢাকা | বঙ্গাব্দ

নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেলো বার্সেলোনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেলো বার্সেলোনা ছবির ক্যাপশন:
ad728

লা লিগা চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ থেকে ফেরার পর পরীক্ষায় ডি ইয়ং-এর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর, পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছরের এই ফুটবলারকে। 

ডি ইয়ং এবং বার্সেলোনার জন্য স্বস্তির খবর হলো, চোট গুরুতর হলেও অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। এবারের বিশ্বকাপে ডি ইয়ংকে ডান হাঁটুর ওপরের অংশে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা যায়। 

শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। বার্সেলোনা টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের অভিযান শুরু করবে আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে ৫ কেন্দ্রে পাওয়া যাবে ভারতের ট্যুরিস্ট ভিসা  

যে ৫ কেন্দ্রে পাওয়া যাবে ভারতের ট্যুরিস্ট ভিসা