ঢাকা | বঙ্গাব্দ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ ছবির ক্যাপশন:
ad728
পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গণপরিবহন চলাচল সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে হটলাইন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্

জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্