ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়লো, সংসদে বিল পাস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়লো, সংসদে বিল পাস ছবির ক্যাপশন:
ad728
সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬। রবিবার (৫ এপ্রিল)  সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বিলটি পাসের পক্ষে-বিপক্ষে ভোট চান। একপর্যায়ে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।  

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৮ই জুলাই ২০২৪: দেশজুড়ে কমপ্লিট শাটডাউন, সংঘর্ষে নিহত অন্তত

১৮ই জুলাই ২০২৪: দেশজুড়ে কমপ্লিট শাটডাউন, সংঘর্ষে নিহত অন্তত