ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত অন্তত ৬ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত অন্তত ৬ জন ছবির ক্যাপশন:
ad728

ইসরাইলি বাহিনীর দাবি, শুক্রবারের হামলায় তারা কয়েকটি স্থানে একাধিক সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। তবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের দক্ষিণ-পশ্চিমে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রথম হামলাটি চালায় ইসরাইলি বাহিনী। এতে চার ফিলিস্তিনি নিহত হয়। পরে আল-আকসা শহীদ হাসপাতাল ও আল-আওদা হাসপাতালে মরদেহগুলো নেয়া হয়। গাজার দেইর আল-বালাহর আল-মুনাসারা বাস্তুচ্যুত শিবিরের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তর অংশে ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলার পর তারা আরও দুটি মরদেহ গ্রহণ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
যে ২৬টি টুথপেস্টে পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, দেখে

যে ২৬টি টুথপেস্টে পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, দেখে