ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ড রানের ম্যাচ দক্ষিণ আফ্রিকা-নামিবিয়ার, শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
রেকর্ড রানের ম্যাচ দক্ষিণ আফ্রিকা-নামিবিয়ার, শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের ছবির ক্যাপশন:
ad728

ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে হয়েছে মোট ৪৪৫ রান। দুদলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড রানের দিনে নামিবিয়াকে ১১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই হারে ফাইনালে উঠার আগেই বিদায় নিলো নামিবিয়া। 

আজ উইন্ডহোকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে প্রোটিয়ারা। জবাবে নামিবিয়াও কম যায় না। দুশো পেরিয়ে তারা থামে ২১৭ রানে।

আজ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন এস্থারহুইজেন ও লুয়ান ডি-প্রিটোরিয়াস। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৫৬ রান। দ্রুত ফিফটির পূরণ করে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে বিদায় নেন এস্থারহুইজেন। ৪০ বলে ছয়টি চার ও আটটি ছয়ে ৮৮ রান তোলেন তিনি।

তবে এস্থারহুইজেন না পারলেও ঠিকই সেঞ্চুরি হাঁকান আরেক ওপেনার লুয়ান ডি-প্রিটোরিয়াস। মাত্র ৫৩ বলের ঝড়ো ইনিংসে ৫টি চার ও আটটি ছক্কায় ১০১ রান করেন তিনি। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩ ও রুবেন হারমান ২৬ রান করেন।

২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল নামিবিয়া। প্রোটিয়াদের মতো তাদের ওপেনিং জুটিতেও শতরানের বেশি আসে। ১১৯ রানের জুটি গড়ার পথে মাত্র ৩৬ বলে ৭২ রান করে আউট হন জ্যান ফ্রাইলিঙ্ক। আরেক ওপেনার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ৪৪ বলে ৬১ রান। 

এছাড়া জেজে স্মিট ৯ ও রুবেন টাম্পলম্যান ২১ রান করেন। আর ৩০ রানে অপরাজিত থাকেন জেরার্ড ইরাসমাস।

আগেই ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার সাথে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় ফাইনাল খেলতে নামবে রোডেশিয়া ও প্রোটিয়ারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাংশায় সৌর বিদ্যুতে চালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

পাংশায় সৌর বিদ্যুতে চালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন