ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কর্মপরিকল্পনা-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের জ্বালানি অনুসন্ধানের অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাপেক্সকে দুর্বল করে রেখেছিল। একই সঙ্গে দেশের জ্বালানি খাতকে অতিমাত্রায় আমদানিনির্ভর করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবেকুন্নাহার দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে জানতে চান। তাঁর প্রশ্নের জবাবেও প্রধানমন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানান।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেবে সরকার।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে

গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে