ঢাকা | বঙ্গাব্দ

ভ্যাট রিটার্ন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ভ্যাট রিটার্ন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি ছবির ক্যাপশন:
ad728

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৩ অক্টোবর অধ্যাদেশটি জারি করেন। এতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা প্রতিস্থাপন করা হয়েছে। অধ্যাদেশটি ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

নতুন বিধান অনুযায়ী, রিটার্ন দাখিলের নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।

এ ছাড়া জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশের মাধ্যমে সুদ ও জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে পারবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, মূসক রিটার্নে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি এনবিআর আদেশের মাধ্যমে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির জন্য ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশনে না থাকায় এবং জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ উপ-অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এটি জারি করেছেন। সূত্র: বাসস


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কেনিয়ায় ‘ভারতীয় টাটা’র বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ!

কেনিয়ায় ‘ভারতীয় টাটা’র বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ!