ঢাকা | বঙ্গাব্দ

গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
গণিত অলিম্পিয়াডে ইতিহাস, শতভাগ নম্বর পেলো এআই! ছবির ক্যাপশন:
ad728

শিয়াওহংশু এক বিবৃতিতে জানায়, আইএমওর আনুষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতিতে কোনো বৃহৎ ভাষা মডেল (এলএলএম) আগে কখনও শতভাগ নম্বর অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ‘ডটস-নোট ৩.০’ মডেল পরীক্ষার সময় কোনো ধরনের মানবীয় সহায়তা ছাড়াই প্রশ্নের সমাধান করেছে। অন্যদিকে হুয়াওয়ে জানিয়েছে, তাদের ‘সেলিয়া’ এআই সিস্টেম বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমন্বিত সমাধান দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।

চলতি বছর সাংহাইয়ে অনুষ্ঠিত আইএমওতে ৬৬৬ জন প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে মাত্র সাতজন মানব প্রতিযোগী পূর্ণ নম্বর অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালে গুগল ও ওপেনএআইয়ের এআই মডেল স্বর্ণপদক-সমমানের নম্বর পেলেও শতভাগ নম্বর অর্জন করতে পারেনি। এবার সেই সীমা অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা। সূত্র: এএফপি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: পুলিশের সাবেক ডিআইজি গ্রেফতার  

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: পুলিশের সাবেক ডিআইজি গ্রেফতার