ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ, অভিবাসীরা আরও বিপাকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ, অভিবাসীরা আরও বিপাকে ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে জানান, স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের ভিসা চিহ্নিত ও বাতিলের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তর ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সমন্বয় করে কাজ করবে।

এপি’র হাতে আসা পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি১ ও বি২ ভিসাধারী আশ্রয়প্রার্থীরা এই পদক্ষেপের আওতায় পড়তে পারেন। কর্মকর্তাদের ধারণা, প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিল হতে পারে।

তবে ভিসা বাতিলের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আশ্রয়প্রার্থীর আইনি শ্রেণিবিন্যাস পরিবর্তন করা হলেও তাঁদের যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা ও ভবিষ্যৎ অভিবাসন প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভিত্তিহীন আশ্রয়ের আবেদনের কারণে জটিলতা ও স্থবিরতার মুখে রয়েছে।

চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের অধীনে ইতোমধ্যে ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে গণবিতাড়ণ, গ্রিন কার্ড ও ভিসা বাতিলে কড়াকড়িসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে তাঁর প্রশাসন অবৈধ অভিবাসনের পাশাপাশি আইনি অভিবাসন প্রক্রিয়াতেও নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছে। নতুন ও অতিরিক্ত ফি আরোপসহ এসব পদক্ষেপ ইতোমধ্যে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

নতুন ভিসা বাতিলের উদ্যোগ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পর্যটন বা ব্যবসায়িক ভিসায় যাওয়ার পর আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকদের জন্য এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্মার্ট কৃষিসেবায় হাবিপ্রবি শিক্ষার্থীর অনন্য উদ্ভাবন ‘ক্রপস

স্মার্ট কৃষিসেবায় হাবিপ্রবি শিক্ষার্থীর অনন্য উদ্ভাবন ‘ক্রপস