ঢাকা | বঙ্গাব্দ

বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল আরোহী, ঘটনাস্থলেই মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল আরোহী, ঘটনাস্থলেই মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

নিহত আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে নিরলসভাবে কাজ করছে সরকার: জ্বাল

গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে নিরলসভাবে কাজ করছে সরকার: জ্বাল