ঢাকা | বঙ্গাব্দ

লোয়ার অর্ডারে চমক দেখিয়ে বড় লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
লোয়ার অর্ডারে চমক দেখিয়ে বড় লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা ছবির ক্যাপশন:
ad728

লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে নিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন রিকেলটন। ছবি: ক্রিকইনফো

আগের দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা; প্রথম ইনিংসে তখনও তারা ১৪ রান পিছিয়ে ছিল। চতুর্থ দিনে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটিতে ভর করে বেশ চ্যালেঞ্জিং একটি লিড নিশ্চিত করে তারা। তবে এই ইনিংসে বাংলাদেশ যদি ফিল্ডিংয়ে ক্যাচ মিস না করত এবং হাসান মাহমুদের একটি উইকেট শিকারের বল নো বল না হতো, তবে ম্যাচের চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

দিনের শুরুতে ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ও ৫ রানে থাকা রাবাদা খেলা শুরু করেন। রিকেলটন পরে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন। নবম উইকেটে তাদের গড়া ১১৭ রানের জুটিটি ম্যাচের টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়। বিশেষ করে কাগিসো রাবাদা তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ওপর দারুণ চাপ তৈরি করেন। অথচ ৩৮ ব্যক্তিগত রানেই তার আউট হয়ে মাঠ ছাড়ার কথা ছিল! তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান রাবাদা।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া অধিনায়ক টেম্বা বাভুমা মাঠে নেমে মাত্র এক রান করে নিজের ফিফটি পূর্ণ করেন। এর আগে রাবাদা মেহেদী হাসান মিরাজকে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান। তবে শেষ পর্যন্ত মিরাজের বলেই স্টাম্পিং হয়ে ফেরেন। ৯৩ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাবাদা, যা সাজানো ছিল ১০টি চার ও ২টি ছক্কায়।

এরপর ডেন প্যাটারসন ও বাভুমা শেষ উইকেটে আরও মূল্যবান ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু দুর্ভাগ্যের বিষয়-নো বলের কারণে হাসানের পঞ্চম উইকেটটি পাওয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার হাঁকান। অবশেষে দলীয় ৫৫৭ রানে এই জুটি ভাঙে। ডেন প্যাটারসন ২৯ রান করে আউট হলেও, অধিনায়ক টেম্বা বাভুমা ৬৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

বিভি/একেএমএসকে/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবার বেপরোয়া এআই: ৮০’র দশকের ট্রেন্ডের মধ্যেই ৫৩ ছবি ফাঁস!

আবার বেপরোয়া এআই: ৮০’র দশকের ট্রেন্ডের মধ্যেই ৫৩ ছবি ফাঁস!