ঢাকা | বঙ্গাব্দ

তিন মাস সরকারি বরাদ্দের জ্বালানি নেবেন না টেলিযোগাযোগমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
তিন মাস সরকারি বরাদ্দের জ্বালানি নেবেন না টেলিযোগাযোগমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
তিন মাস প্রাধিকারভুক্ত (সরকারি বরাদ্দ) জ্বালানি নেবেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।  সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এ বার্তা দেন।  সংবাদ বার্তায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সাশ্রয় কার্যক্রমে এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী তাঁর প্রাধিকারভুক্ত জ্বালানিসুবিধার সম্পূর্ণ অংশ এপ্রিল, মে ও জুন—এই তিন মাস গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘নিজে না বদলালে, পরিবর্তন আসে না’—এই বার্তাকে সামনে রেখে মন্ত্রীর এই উদ্যোগ সরকারি পর্যায়ে বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়—এটি একটি শক্তিশালী নৈতিক বার্তা, যা দেশের সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণকে জ্বালানি সাশ্রয়ে আরও সচেতন ও উদ্বুদ্ধ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এরইমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা চলছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা চলছে: তথ্যমন্ত্রী