ঢাকা | বঙ্গাব্দ

মাছের ঘেরে মিললো ৭ বছরের শিশুর পলিথিনে মোড়ানো মরদেহ!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
মাছের ঘেরে মিললো ৭ বছরের শিশুর পলিথিনে মোড়ানো মরদেহ! ছবির ক্যাপশন:
ad728

নিহত মুসলিমা ওই এলাকার ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির আশপাশে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন এলাকায় তার খোঁজ শুরু করেন।

সন্ধ্যার পর স্থানীয়রা একটি মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার আভা

দুপুরের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার আভা