স্থানীয়রা জানান, মাগুরা গ্রামের বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী ও তালতলা গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার একপর্যায়ে বিলের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনসহ স্থানীয় এলাকাবাসীকে জানান। ঘটনাস্থলে গিয়ে তারা কালো বোরখা পরিহিত নারীর মরদেহ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে পুলিশ একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো মেলেনি। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বসির আহমেদ