ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, আরও বাড়লো তেলের দাম 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, আরও বাড়লো তেলের দাম  ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮.২২ ডলারে উঠেছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করা হবে।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া।

আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশে সাংবাদিকদের বলেন, শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।

তবে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পরে তিনি নিজেই বলেন, ‘তারা একটি প্রস্তাব দিয়েছিলো, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।’


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি