ঢাকা | বঙ্গাব্দ

বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মাহেন্দ্রচালক নিহত, আহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মাহেন্দ্রচালক নিহত, আহত ৫ ছবির ক্যাপশন:
ad728

সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মাহেন্দ্রচালক আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহেন্দ্রচালক আব্দুর রহমান বাবলুর মৃত্যু হয়। এছাড়া মাহেন্দ্রে থাকা পাঁচ যাত্রী আহত হন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, মাহেন্দ্রচালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দেশে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দেশে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়