ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ১৮ এপ্রিলের আগেই দেশ ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যেকোনো দিনে টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলে সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। একই সঙ্গে এই মেয়াদে ভিসা বাড়ানো বা জরিমানা ছাড়াও প্রবাসীরা দেশ ছাড়তে পারবেন। দূতাবাস বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে না গেলে আইনি জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে বিস্তৃত বিমান হামলা শুরু করে, যা একটি বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইরানসহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধি এবং সংঘাত এখন লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আহত ও নিহত হয়েছে এবং বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারও বিপর্যয়ের মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংঘাতের অবসান ও মধ্যস্থতা চেষ্টা চালাচ্ছে। তবে এখনও স্থায়ী কোনো শান্তি চুক্তির ঘোষণা আসেনি এবং পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঈদের ছুটিতে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী