ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত থেকে মাছের রেণুপোনাসহ বিপুল টাকার ভারতীয় মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
সীমান্ত থেকে মাছের রেণুপোনাসহ বিপুল টাকার ভারতীয় মালামাল জব্দ ছবির ক্যাপশন:
ad728

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, জিরা ও নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপ। এসব মালামালের মোট বাজারমূল্য ১১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে। একইভাবে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল উপজেলার কেওড়াবাগান এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।

এছাড়া, তুলইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ভারতীয় জিরা জব্দ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আর জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
১৬ আমদানিকারক পেল কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমবে কি?

১৬ আমদানিকারক পেল কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমবে কি?