ঢাকা | বঙ্গাব্দ

এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ছবির ক্যাপশন:
ad728

নতুন উড়োজাহাজটি, যার নিবন্ধন S2-STE, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করে। এর মাধ্যমে এয়ার এ্যাস্ট্রার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে, যা এয়ারলাইনসটির ধারাবাহিক সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

S2-STE উড়োজাহাজটি সর্বাধুনিক Pratt & Whitney PW127XT ইঞ্জিন দ্বারা চালিত, যা উন্নত দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে আঞ্চলিক বিমান চলাচলের জন্য উপযোগী। 

যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে উড়োজাহাজটিতে রয়েছে ৭২টি Geven Neo Prestige সিট।

দ্বিতীয় নতুন ATR 72-600 উড়োজাহাজের সংযোজন এয়ার এ্যাস্ট্রার আধুনিক, দক্ষ ও নির্ভরযোগ্য বহর গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। একইসঙ্গে, নতুন উড়োজাহাজটি দেশের অভ্যন্তরীণ রুটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ এবং এয়ার এ্যাস্ট্রার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘এয়ার এ্যাস্ট্রার বহরে দ্বিতীয় নতুন ATR 72-600-এর সংযোজন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। পাঁচটি উড়োজাহাজের বহরে পৌঁছানো আমাদের পুরো দলের নিষ্ঠা, পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের অব্যাহত আস্থার প্রতিফলন। আমরা আমাদের বহর আরও শক্তিশালী করা, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব।’

S2-STE-এর সংযোজনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান চলাচল খাতে এয়ার এ্যাস্ট্রার উপস্থিXতি আরও শক্তিশালী হলো। দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি, এই নতুন উড়োজাহাজ এয়ার এ্যাস্ট্রার ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় করবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শ