ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন, ভাতা মিলবে যে হারে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন, ভাতা মিলবে যে হারে ছবির ক্যাপশন:
ad728

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

তবে চলতি মাসের শেষেই বাড়তি মূল বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বেতনকাঠামো অনুযায়ী নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।

২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন গত ১৯ সেপ্টেম্বর জারি করা হয়। তখনই জানানো হয়েছিল, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতন-ভাতা কার্যকর করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে নতুন মূল বেতন বাস্তবায়ন করা হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের অনলাইন কার্যক্রম চলছে। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা আইবাস++-এর ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের বেতন পরিশোধের সময় থেকেই সরকারি কর্মচারীরা বর্ধিত মূল বেতন পাবেন। এ খাতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

অর্থাৎ, নতুন কাঠামো অনুযায়ী মূল বেতন বাড়লেও আপাতত ভাতা বাড়ছে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভাতা নির্ধারিত হবে ৩০ জুনের প্রচলিত হার অনুযায়ী।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক