রবিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্যমতে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার শ্রেণির করদাতারা এ সুবিধা পাবেন। তবে কর ছাড়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
নির্ধারিত সময় পেরিয়ে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা মিলবে না। এরপর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর দিতে হবে।
আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করের হার আরও বাড়বে। সে ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।
এ উদ্যোগের ফলে করদাতারা নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। এতে স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।
বসির আহমেদ