মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১৯৯১ সালে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের সূচনা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে ওঠেনি। বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাবে একপর্যায়ে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।ডেপুটি স্পিকার বলেন, শুধু সরকারের রাজনৈতিক পরিবর্তন করলেই দেশ এগিয়ে যাবে না। রাষ্ট্রকে সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে আমলাতন্ত্রসহ প্রতিটি প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে বা বন্ধ করে প্রতিটি প্রতিষ্ঠানে পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। এ সময় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সংসদকে রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
বসির আহমেদ