ঢাকা | বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
আজ ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার  ছবির ক্যাপশন:
ad728

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বিকেল ৩টা ১৫ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে এবারের ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ।

ফাইনাল শেষে হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেবেন ৫৯ বছর বয়সী ক্লদিও ক্যানেজিয়া।

দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্যানেজিয়া। মূলত তরুণ ফুটবলারদের উৎসাহিত করতেই তার বাংলাদেশ সফর।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ক্যানেজিয়া। ওই আসরে ব্রাজিল ও ইতালির বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে ফাইনালে হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি। জাতীয় দলের হয়ে ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ১৬ গোল করেন এই সাবেক ফরোয়ার্ড।

বাংলাদেশ সফরকালে ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

আয়োজকদের মতে, বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বাড়ানো এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করা হয়েছে। আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্