ঢাকা | বঙ্গাব্দ

নতুন যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই, আরও যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
নতুন যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই, আরও যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযান আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনার কথা জানান। সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অতীতের ওই অভিযানের মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। অপরাধ দমনে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বাহিনীকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম