ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু  ছবির ক্যাপশন:
ad728

৫ সেপ্টেম্বর রাজ্যের ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল পান করার পর এ ঘটনা শুরু হয়। পরে পাশের ইরেলে এলাকাতেও একই ধরনের ঘটনায় মানুষ অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে দৃষ্টিশক্তি হারানোসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি ওই পানীয়তে বিষাক্ত মিথানল মিশে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষাক্ত পদার্থের সুনির্দিষ্ট উৎস এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসা ও নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে। পুলিশও তদন্ত শুরু করেছে এবং ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আগের সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৮ জন এবং আক্রান্তের সংখ্যা ১৮২ জন ছিল। পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মেসি ঝড়ে উড়ে গেল মন্ট্রিয়ল, গোলের স্বাদ পেলেন ক্যাসিমিরোও

মেসি ঝড়ে উড়ে গেল মন্ট্রিয়ল, গোলের স্বাদ পেলেন ক্যাসিমিরোও