ঢাকা | বঙ্গাব্দ

স্পেনকে কাঁদিয়ে বিশ্বকাপ হকির শিরোপা ধরে রাখলো জার্মানি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
স্পেনকে কাঁদিয়ে বিশ্বকাপ হকির শিরোপা ধরে রাখলো জার্মানি ছবির ক্যাপশন:
ad728

ফাইনালের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও জার্মানির রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। প্রথম দুই কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে গোল করেন মিশেল স্ট্রুথফ। তার করা একমাত্র গোলেই এগিয়ে যায় জার্মানি। বাকি সময়টুকুতে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণে ওঠে স্পেন।

গোল পরিশোধের বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল স্প্যানিশরা। তবে জার্মান রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকের কার্যকর প্রতিরোধে শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

এই জয়ের ফলে পুরুষ হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়েছে জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এবারও শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও শক্ত করেছে ইউরোপের দলটি।

অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি স্পেন। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী