ঢাকা | বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৫ ছবির ক্যাপশন:
ad728
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৭ শিশু ও ৭ জন পুরুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এর আগে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী 

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী