ঢাকা | বঙ্গাব্দ

সড়ক তো নয়, যেন ধান চাষের জমি; দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
সড়ক তো নয়, যেন ধান চাষের জমি; দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ছবির ক্যাপশন:
ad728

স্থানীয়দের তথ্য অনুযায়ী, খালকুলা গ্রামের আমজেদের বাড়ি থেকে মোহন শেখের বাড়ি পর্যন্ত এবং কল্যাণদিঘি থেকে তোফাজ্জেল মণ্ডলের বাড়ি পর্যন্ত সড়ক দুটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কাদায় একাকার হয়ে যায় পুরো সড়ক।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক দুটির বিভিন্ন অংশে পানি ও কাদা জমে যায়। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও পা ফেললেই কাদায় আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ফলে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিদিন কাদাময় সড়ক পেরিয়ে তাদের বিদ্যালয়ে যেতে হয়। পিচ্ছিল রাস্তায় অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করে ফেলে বলে জানান স্থানীয়রা। শিশুদের পাশাপাশি নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদেরও চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়ক দুটি শুধু খালকুলা গ্রামের মানুষের যোগাযোগের পথ নয়; আশপাশের কয়েকটি গ্রামের মানুষও নিয়মিত এসব সড়ক ব্যবহার করেন। কৃষকেরা ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য এই পথ দিয়ে বাড়িতে আনা-নেওয়া করেন। পাশাপাশি বহরপুর, রামদিয়া ও সোনাপুর হাটে এসব কৃষিপণ্য নিয়ে বিক্রি করেন। কিন্তু বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হয়।

এলাকার কৃষক করিম মণ্ডল বলেন, এমনও দেখা যায়, চলাচলের অনুপযোগী কাদাময় রাস্তা দিয়ে কোনো কৃষক মাথায় পাটের বোঝা নিয়ে হেঁটে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে এভাবেই দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর অভিযোগ, আশপাশের অনেক সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ হলেও গুরুত্বপূর্ণ এই দুটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এতে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক দুটি টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়ক উন্নত হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন নির্বিঘ্ন হবে এবং খালকুলাসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর

কৃষিখাতে বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়, বাড়ানোর আহ্বান রিজভীর