ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন  

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন   ছবির ক্যাপশন:
ad728
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় আজ শনিবার (৪ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।  কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পরিদর্শক হাসানুল আলম এবং কেরানীগঞ্জ ফায়ারস্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন। উল্লেখ্য, বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘এক মাসে ৬৭০ ‍দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬৮২ জন’

‘এক মাসে ৬৭০ ‍দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬৮২ জন’