ঢাকা | বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৯০ মেট্রিকটন কাঁচামরিচ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৯০ মেট্রিকটন কাঁচামরিচ ছবির ক্যাপশন:
ad728

৯০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচামরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২ আগস্ট ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।

শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন আগে জেলা শহরের বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু কয়েক দফায় দাম বেড়ে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। ৫০ টাকার কাঁচামরিচ ২৫০ থেকে ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় আজ থেকে দাম কমতে শুরু করবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার প্রথম চালানের ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। মঙ্গলবারও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়  

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়