ঢাকা | বঙ্গাব্দ

দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, বন্ধ কয়েক ডজন স্কুল!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, বন্ধ কয়েক ডজন স্কুল! ছবির ক্যাপশন:
ad728

বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমানতান প্রদেশের পন্টিয়ানাকে ধোঁয়ার আস্তরণে ঢেকে যাওয়ায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন শহরের মেয়র এদি রুস্তি কামতোনো। শিক্ষার্থীদের আপাতত বাড়ি থেকে অনলাইনে পাঠ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র জানান, বিশেষ করে রাত ও সকালে ধোঁয়ার প্রভাব বেশি অনুভূত হচ্ছে।

এদিকে জাভা দ্বীপের ব্রোমো তেঙ্গের সেমেরু জাতীয় উদ্যানে টানা নবম দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। মঙ্গলবার পর্যন্ত সেখানে প্রায় ৯০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ দমকলকর্মী, বনরক্ষী, পুলিশ ও সেনাসদস্যের পাশাপাশি পানি ছিটানো হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

দেশজুড়ে দাবানল মোকাবিলায় ৪৮ হাজারের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত এক লাখ সাত হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।

আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, এল নিনোর প্রভাবে এ বছর ইন্দোনেশিয়ায় খরা ও দাবানলের ঝুঁকি বাড়তে পারে। জুলাইয়ে দেশটির গড় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে মামলায় গ্রেফতার ড. শিরীন শারমিন  

যে মামলায় গ্রেফতার ড. শিরীন শারমিন