ঢাকা | বঙ্গাব্দ

যেসব অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
যেসব অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ  ছবির ক্যাপশন:
ad728

ওয়েবিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণের সাপোর্ট বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ-এর জন্য হোয়াটসঅ্যাপের সাপোর্ট শেষ হয়েছে।

বিশেষ করে ভারত, ব্রাজিল, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এখনো পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার রয়েছে। এসব ডিভাইসের অনেকগুলোতেই নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ইনস্টল করার সুযোগ নেই। ফলে হোয়াটসঅ্যাপে চালিয়ে যেতে ব্যবহারকারীদের নতুন ফোনের কথা ভাবতে হতে পারে।

হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করে। কিন্তু একটি অ্যাপকে একই সঙ্গে বহু পুরোনো ও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে কার্যকর রাখা হলে নতুন ফিচার তৈরি ও সেগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

ওয়েবিটাইনফোর তথ্য অনুযায়ী, পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে নতুন ফিচারের সব সুবিধা সেখানে ঠিকভাবে চালানো সম্ভব নয়। তাই তুলনামূলকভাবে পুরোনো অপারেটিং সিস্টেমের সাপোর্ট সরিয়ে দিয়ে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

এর ফলে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ব্যবহারকারীদের একটি অংশ সমস্যায় পড়লেও, হোয়াটসঅ্যাপের পক্ষে আধুনিক ডিভাইসের জন্য আরও নতুন ফিচার ও প্রযুক্তি নিয়ে কাজ করা সহজ হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘মবোক্রেসি’ অসংসদীয় শব্দ নয়, এক্সপাঞ্জ করা হবে না: স্পিকার

‘মবোক্রেসি’ অসংসদীয় শব্দ নয়, এক্সপাঞ্জ করা হবে না: স্পিকার