সোমবার (২৭ জুলাই) রাত ১টায় আয়োজিত ঐ বৈঠকের পর ককরোচ জনতা পার্টি-সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার। আটক ব্যক্তিদের মুক্তি এবং অন্যান্য রাজ্যে একই ধরনের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে মোদি সরকার।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে, বিক্ষোভকারীদের সুরক্ষার প্রশ্নে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলো সিজেপি। সংগঠনটির মুখপাত্র জানান, সমর্থকদের সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে, প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে সিজেপি সমর্থকদের টানা ৪৯ দিনের বিক্ষোভ ও তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বসির আহমেদ