ঢাকা | বঙ্গাব্দ

বড় চ্যালেঞ্জ দিলো ইউটিউব, অর্থ আয়ে আসছে কঠিন নিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
বড় চ্যালেঞ্জ দিলো ইউটিউব, অর্থ আয়ে আসছে কঠিন নিয়ম ছবির ক্যাপশন:
ad728

টেকক্রাঞ্চের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ইউটিউব নতুন ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশনের যোগ্যতা অর্জনের শর্ত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আয় শুরু করতে হলে গত এক বছরে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে।

বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে একটি চ্যানেলের অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন। শর্টস নির্মাতাদের ক্ষেত্রে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত ৯০ দিনে ১ কোটি ভিউ প্রয়োজন হয়।

নতুন নিয়মে বিশেষ করে শর্টস নির্মাতাদের জন্য ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা হচ্ছে। তবে এরই মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা নির্মাতাদের ওপর নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না।

শুধু মনিটাইজেশন পাওয়াই নয়, শর্টস থেকে নিয়মিত আয় চালিয়ে যেতেও নির্দিষ্ট ভিউ ধরে রাখতে হবে। প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ না হলে শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে ওই চ্যানেল পার্টনার প্রোগ্রামে থেকে লং-ফর্ম ভিডিও থেকে আয় করতে পারবে। পরবর্তী সময়ে আবার ১ কোটি ভিউয়ের শর্ত পূরণ করলে শর্টস থেকেও আয় চালু হবে।

ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মের পরিবর্তিত পরিবেশ ও উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রাখতেই মনিটাইজেশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নের বেশি শর্টস দেখা হয়। পাশাপাশি টেলিভিশন সেটে প্রতিদিন ইউটিউবের এক বিলিয়নের বেশি ঘণ্টার কনটেন্ট দেখা হচ্ছে।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট সেবাতেও পরিবর্তন আনা হচ্ছে। এই সেবার সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে। দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা পাবেন ৪৫ শতাংশ।

নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউবে নতুনদের জন্য মনিটাইজেশন পাওয়া যেমন কঠিন হবে, তেমনি নিয়মিত আয় ধরে রাখতে নির্মাতাদের আরও বেশি মানসম্পন্ন ও দর্শকপ্রিয় কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শিশুদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই:

শিশুদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই: