ঢাকা | বঙ্গাব্দ

সবচেয়ে দামি শরিফুল, ২ কোটিতে তামিমের সঙ্গে তাসকিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
সবচেয়ে দামি শরিফুল, ২ কোটিতে তামিমের সঙ্গে তাসকিন ছবির ক্যাপশন:
ad728

শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ। তাসকিনের দাম উঠেছে দুই কোটি ১০ লাখ পয়েন্ট। তাকে নিয়েছে ওয়ালটন। আর দুই কোটি পয়েন্টে তানজিদকে নিয়েছে ফরচুন।

এছাড়া ফরচুন নাজমুল হোসেন শান্তর জন্য খরচ করেছে এক কোটি ৫৫ লাখ পয়েন্ট। আর দুই কোটি থেকে পাঁচ লাখ কমে বিক্রি হন হাসান মাহমুদ। তাকে নেয় ব্লুস্টার। একই দর ওঠে সাইফ হাসানেরও। এদিকে এক কোটি ৫৫ লাখে ওয়ালটনে খেলবেন লিটন কুমার দাস।

অনেকটা অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সিটিজেন তাকে দলে ভিড়িয়েছে এক কোটি ৭০ লাখ পয়েন্টে। ডানহাতি পেসার খালেদ আহমেদের দর উঠেছে দেড় কোটি। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্ট দলে।

নিলাম মানেই অর্থের ঝনঝনানি। যে দলের পকেটে যতো টাকা থাকে, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ততো সুযোগ থাকে। পছন্দের ক্রিকেটারকেও দলে ভেড়ানো সহজ হয়। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল-অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লুস্টার। নিলামে ২৮১ জন ক্রিকেটারের মধ্য থেকে ২৭৫ জনকে দলভুক্ত করা হয়েছে। এর বাইরে ছয় জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই নিজেদের দল নিশ্চিত করেছিলেন; তারা হলেন-নুরুল হাসান সোহান (ব্লুস্টার), তাওহীদ হৃদয় (ফরচুন), মোসাদ্দেক হোসেন সৈকত (অ্যাকমি), মোহাম্মদ নাঈম শেখ (সিটিজেনস ব্যাংক), মুশফিকুর রহিম (সেভেন রিংস সিমেন্ট) এবং মেহেদী হাসান মিরাজ (ওয়ালটন)।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়