ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণী ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার দিনভর কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগকারী নারী একই উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।

ওই নারী বলেন, মনিরুল তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিলেন। তার কথায় বিশ্বাস করেই তিনি তার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এখন মনিরুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বাধ্য হয়ে তিনি তার বাড়িতে এসেছেন।

তার ভাষ্য, ২০২৫ সালের ২৪ মে সাতক্ষীরার একটি ক্লিনিকে পরীক্ষা করালে তার গর্ভধারণের বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত হন। বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে দুর্নাম হবে—এমন কথা বলে মনিরুল তাকে বিয়ের কথা বলেন। 

পরে একটি ক্লিনিকে নিয়ে তার গর্ভপাত করানো হয়। এরপর মনিরুল বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে যান এবং একপর্যায়ে মালয়েশিয়ায় চলে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ওই নারীর অন্যত্র বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ওই নারীর দাবি, মনিরুলের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর তার স্বামী তাকে তালাক দিয়েছেন।

এদিকে, স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ও ভিডিওতে ওই নারীকে মনিরুলের বাড়ির সামনে বসে সম্পর্কের বিষয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, মনিরুলের সঙ্গে সম্পর্কের কারণে তার আগের সংসার ভেঙে গেছে। মনিরুল মালয়েশিয়ায় থাকাকালে ফোনে তার সঙ্গে যোগাযোগ করতেন। পরে দেশে এসেও যোগাযোগ রাখেন। শুক্রবার মনিরুলের বাড়িতে অবস্থানের একপর্যায়ে ওই নারী আত্মহত্যার হুমকি দেন। 

এসময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে মনিরুলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের ডেকে আনা হয়। তারা মনিরুল দেশে ফিরলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ওই নারী সেখান থেকে চলে যান।

তবে , অভিযোগের বিষয়ে জানতে মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার মা সুফিয়া বেগম ওই নারীর অভিযোগ অস্বীকার করেছেন।  তার ভাষ্য, ওই নারী তাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু তার ছেলে বিদেশে থাকে। ওই নারীর সঙ্গে তার ছেলের কোনো সম্পর্ক নেই।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী