ঢাকা | বঙ্গাব্দ

সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।  শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এ কথা জানান। সম্মাননা পেতে যাওয়া ১২৯ ক্রীড়াবিদ গত এক বছরে বিভিন্ন খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ১২৯ জনের মধ্যে কোনো ক্রিকেটার নেই। ক্রীড়াকার্ড ও ভাতার পাশাপাশি তাদের বেতনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এর আওতায় ৫০০ ক্রীড়াবিদ নিয়ে আসা হবে। আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’ বেতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগ

‘মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগ