ঢাকা | বঙ্গাব্দ

সেভেন আপের বোতলে ছিল ঘাস দমনের ওষুধ, সেবনে ব্যবসায়ীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
সেভেন আপের বোতলে ছিল ঘাস দমনের ওষুধ, সেবনে ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ ভুলবশত সেবন করেন জেহের আলী। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে আটকা সাড়ে ৪ হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী!

সৌদিতে আটকা সাড়ে ৪ হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী!