ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন:
ad728
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (ঈদের দিন) দুপুর ১২টায় রাজধানীর সরকারি বাসভবন যমুনায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স