ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ওজন স্কেল নির্মাণে বড় অনিয়ম, বেরিয়ে এলো দুদকের তদন্তে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে ওজন স্কেল নির্মাণে বড় অনিয়ম, বেরিয়ে এলো দুদকের তদন্তে ছবির ক্যাপশন:
ad728

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রহমতগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন এসব তথ্য জানান।

এর আগে তার নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম পোর্ট এক্সপ্রেস সড়কের টোল প্লাজায় ওজন স্কেল নির্মাণ প্রকল্পের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখা হয়।

দুদক জানায়, প্রকল্পটির কাজ ‘জিরো ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। তবে তদন্তে প্রতিষ্ঠানটিকে ভুয়া বলে তথ্য পাওয়া গেছে। প্রকল্পের কাজ ১০ দিনের মধ্যে শেষ করার কথা থাকলেও তা মাত্র তিন দিনে শেষ দেখানো হয়। এভাবে নামমাত্র কাজ করে প্রকল্পের ২৫ লাখ ২২ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে দুদক।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের কাজের কাগজপত্র পর্যালোচনা এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, মাঠপর্যায়ে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে পুরো বিষয়টি প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজস্ব গাড়িতেই চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব গাড়িতেই চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান