ঢাকা | বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়লো!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়লো! ছবির ক্যাপশন:
ad728

রবিবার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে ভ্রমণ কোটার সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্তে বার্ষিক ভ্রমণ কোটা একবারে ৬ হাজার ডলার বাড়লো। অর্থাৎ ১২ হাজার থেকে বেড়ে তা ১৮ হাজার ডলারে উন্নীত হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে। অর্থাৎ নতুন নিয়মে তাদের বার্ষিক সীমা হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।

অন্যদিকে, পুরো ভ্রমণ কোটা নগদ ডলার হিসেবে নেওয়া যাবে না। আগের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে