ঢাকা | বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।  শ‌নিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে। বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। বিবৃ‌তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী