ঢাকা | বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি, গ্রেফতার ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি, গ্রেফতার ৫ ছবির ক্যাপশন:
ad728

ঘটনাস্থল থেকে দুটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।   গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান সিফাত , জাহাঙ্গীর আলম  ও আজিজুর রহমান সবুজ , মঞ্জুর ইসলাম  ও মো. নবাব শরীফ।

এসআরবি-৭ জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল।

সেখানে অবস্থান করছিলেন বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর। অভিযানের সময় আলমগীর তাদের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে চিৎকার করে দলের ৪০ থেকে ৫০ জনকে জড়ো করে। পরে তারা দেশিয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আরও মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এসআরবি সদস্যরা।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গত শনিবার দেশিয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলায়র ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে রবিবার (২৫ অক্টোবর) দিবাগত এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শরীয়তপুরে জাল দলিল দিয়ে জমি বিক্রির চেষ্টা, নারীসহ আটক ৩

শরীয়তপুরে জাল দলিল দিয়ে জমি বিক্রির চেষ্টা, নারীসহ আটক ৩