ঢাকা | বঙ্গাব্দ

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আলামিন সিদলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ জানতে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
গণঅভ্যুত্থান গণমানুষের এবং গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সম্ম

গণঅভ্যুত্থান গণমানুষের এবং গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সম্ম