ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গুগল-অ্যাপল-মেটাসহ ৬ প্রতিষ্ঠান: শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গুগল-অ্যাপল-মেটাসহ ৬ প্রতিষ্ঠান: শামা ওবায়েদ ছবির ক্যাপশন:
ad728

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে প্রযুক্তি খাতে যারা কাজ করছেন, তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে এসব প্রতিষ্ঠান আশাবাদ ব্যক্ত করেছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গেও বৈঠক হয়েছে। তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

সফরে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশকে কীভাবে একটি প্রযুক্তি হাব হিসেবে গড়ে তোলা যায়, সফরে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রযুক্তি খাতে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর ভিসায় এফবিআইয়ের নিষেধাজ্ঞা থাকায় তিনি সান ফ্রান্সিসকো যেতে পারেননি—এমন আলোচনা প্রসঙ্গে শামা ওবায়েদ এটিকে গুজব বলে দাবি করেন।

অন্যদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনারের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত হলেও এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে।

বিভি/এসএম/টিটি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরা

এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরা