ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবারের মতো বিগ ব্যাশে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
প্রথমবারের মতো বিগ ব্যাশে ডাক পেলেন মোস্তাফিজুর রহমান  ছবির ক্যাপশন:
ad728

মোস্তাফিজের বিগ ব্যাশে ডাক পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মোস্তাফিজ আর রিশাদ হোসেন বোর্ডের কাছে এনওসি চেয়েছেন।

বিগ ব্যাশের কারণে অবশ্য ডি৩ টুর্নামেন্টের একটি বড় অংশে অনুপস্থিত থাকবেন তিনি। খেলতে পারবেন ওয়ানডে সংস্করণে। সে কারণে তাকে নিয়েও খুব একটা আগ্রহ দেখা যায়নি দলগুলোর মধ্যে। সেভেন রিংস সিমেন্ট তাকে অনেকটা পানির দামেই দলে নিয়েছে, খরচ করতে হয়েছে মোটে ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্ট।

গেল মৌসুমে রিশাদ হোসেন হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন, আলোও কেড়ে নিয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন নকআউটে। তারও আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তাদের দেখানো পথ ধরে মোস্তাফিজও যাচ্ছেন বিগ ব্যাশে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ