ঢাকা | বঙ্গাব্দ

তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের সেই ফিচার বন্ধ করলো মেটা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের সেই ফিচার বন্ধ করলো মেটা ছবির ক্যাপশন:
ad728

তবে ফিচারটি চালুর পর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। 

চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ইমেজ জেনারেটর ‘মিউজ ইমেজ’ উন্মোচন করে। নতুন এই টুলের অন্যতম আলোচিত সুবিধা ছিল, ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করে সেই অ্যাকাউন্টের ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআইনির্ভর ছবি তৈরি করতে পারতেন।

তবে বিতর্কের মূল কারণ ছিল, যার ছবি ব্যবহার করা হচ্ছে তাকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হতো না।

তবে আমরা ব্যবহারকারীদের মতামত শুনেছি এবং বুঝেছি, এই ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর থাকছে না।

প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। বিশেষ করে নারী তারকাদের ভুয়া বা অশালীন ছবি তৈরির মতো ঘটনায় এআই ব্যবহারের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও সেগুলো সব সময় কার্যকর হয়নি।

সূত্র: টেক ক্রাঞ্চ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেইজিংয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা