ঢাকা | বঙ্গাব্দ

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ছবির ক্যাপশন:
ad728

সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ ও উৎসাহ প্রদান করেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ ধরনের উচ্চ পর্যায়ের মত বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর-চাঁদপুর সীমানা জটিলতায় উত্তপ্ত চরাঞ্চল

শরীয়তপুর-চাঁদপুর সীমানা জটিলতায় উত্তপ্ত চরাঞ্চল