ঢাকা | বঙ্গাব্দ

ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা! ছবির ক্যাপশন:
ad728

বুধবার (১২ আগস্ট) দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবর।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী আগে থেকেই ‘পেশাদার ভিক্ষাবৃত্তির’ সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ওই নারীর জাতীয়তা বা কতোদিন ধরে তিনি এভাবে অর্থ সংগ্রহ করছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়।  আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থ বা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

প্রয়োজনে অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে পরিদর্শন দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে সমাজ মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আ

জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আ